পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য আজ বাংলাদেশে: ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, আজকের বাংলাদেশ এমন অবস্থা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য। ধনী সবচাইতে ধনী আর গরিব সবচাইতে গরিব।

রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরাম এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, সরকার সকল দিক থেকে ব্যর্থ হয়ে দিশেহারা। এজন্য বুঝতে পারছে না কখন কি করতে হবে। এ সরকারের অধীনস্থ যে কর্মকর্তারা তারাও কিন্তু অত্যন্ত হতাশ ও দিশেহারা। এ সরকারের হুকুমে তারা যে অন্যায়গুলো করেছে, ভবিষ্যতে তাদেরকেতো জবাবদিহি করতে হবে। এ জন্য তারা নার্ভাস।
“এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ বঞ্চিত। এদেশে শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় নির্বাচন গুলোতেও জনগণ ভোট দিতে পারেনি।”

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, নির্বাহী সদস্য নাসের মো: রহমতুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights