প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন: মেয়র সাঈদ খোকন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় সাঈদ খোকন বলেন, আমি আশাকরি বিএনপি জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশের অগ্রসরমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে বর্তমান সরকার কাজ করবে। পাশাপাশি দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা বাস্তবায়ন করবে। আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সার্বিক সফলতা প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights