প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার দুপরে নগরীর টাউন হল ময়দানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে শিববাড়ীস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বক্তারা হুমকিদাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়াও বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশও হতে পারে এই হুমকি। আওয়ামী লীগের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত দেশের মাটিতে এসব ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights