প্রাথমিকে তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি আবেদন

অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগের আবেদনকারীর সংখ্যাই বেশি।

গত ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ধাপের আবেদন গ্রহণ শেষ হয় গত ৮ জুলাই। পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার পর প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের তারিখ জানানো হবে।

এ ধাপে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। তবে পরীক্ষা কবে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তিন ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রথম ধাপে আবেদন জমা পড়ে ৩ লাখ ৬০ হাজার ৭০০টি। দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights