ফটিকছড়িতে মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশের সভা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শাহনগর মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম খান।

সংবাদকর্মী ও সংগঠক মোস্তফা কামরুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লেলাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ার হোসেন, লেলাং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মাহমুদ হাসান, জামায়াতে ইসলামী লেলাং শাখার আমির অধ্যাপক বেলাল, কমিউনিটি পুলিশের সভাপতি ডা. হোসেন, ইসলামিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাবেদ হোসেন এরশাদ ও ইউপি সদস্য চিত্ত রঞ্জন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পুজা পরিষদ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি রবিউল ইসলাম খান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। মাদকের ভয়াল ছোবল তরুণ সমাজকে অপরাধের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights