ফরিদপুরে অস্ত্র মামলায় সেই রুবেলসহ দুইজনের ১৭ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ফরিদপুরে অস্ত্র মামলায় আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি ইমতিয়াজ হাসান রুবেল ও রেজাউল করিম বিপুলকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights