কালিয়াকৈরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের বক্তারপুর এলাকায় ফজলুল হক মডেল স্কুলে মঙ্গলবার বিকেলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ফজলুল হক মডেল স্কুলে সভাপতি ও ৪ নং ওয়ার্ডের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, অনুষ্ঠানের সঞ্চালনা করেন ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলামিন হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হক।

উপস্থিত ছিলেন ফজলুল হক মডেল স্কুলের প্রধান শিক্ষক ইমরান নাজির, গাজীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশাররফ হোসেন, জেলার সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় ও সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights