ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধির অভিযোগে ফরিদপুরের বিভিন্ন বাজার-আড়ত ও ডিপোতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকি করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রয় রশিদের মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে সদর উপজেলার বাইপাস সড়কে অবস্থিত একটি পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলিপোর্ট বাজারে ডিম, পিয়াজসহ নিত্যপণ্যের বাজার দর তদারকি করা হয়।
অভিযানের সময় জেলা স্যানিটারি পরিদর্শক মো. বজলুর রশিদ খান, সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights