বরিশালে ৮০ পিস ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মেট্রোপলিটনের চাঁদপাশা আরজিকালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সোহরাব খলিফা (৪৭) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

শুক্রবার দিবাগত রাতে এই অভিযান চালায় বিএমপি’র বিমান বন্দর থানা পুলিশ। অভিযুক্ত সোহরাব খলিফা ওই এলাকার আফসার খলিফার ছেলে।

এ ঘটনায় বিমান বন্দর থানায় দায়ের হওয়া মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সোহরাব খলিফাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights