ফরিদপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে এক শিশুকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে আয়নাল ফকির (৬৬) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দিকে ওই বৃদ্ধের বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিশুর নানি চরভদ্রাসন থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

আয়নাল ফকির চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি তিন পুত্র ও এক মেয়ের বাবা।
ওই শিশুটির বাবা ও মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। মা ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করেন। বাবা আলাদা থাকেন। শিশুটি নানির কাছে থাকত।

ওই শিশুর নানি বলেন, ছোট বেলা থেকেই লালন পালন করছেন তার নাতনিকে। মঙ্গলবার সন্ধ্যার আগে আয়নালের স্ত্রী তাকে ডাকেন। পরে ওই বৃদ্ধের বাড়ি গিয়ে তিনি তার নাতনিকে উদ্ধার করে নিয়ে বাড়ি আাসেন। এ সময় স্থানীয়রা আয়নালকে গণপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশএসে তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে আয়নালের স্ত্রী মাজেদা খাতুনের সাথে কথা বলতে চাইলে তিনি শারীরীকভাবে অসুস্থ তাই কোন কথা বলতে পারবেন না বলে জানান।
ঘটনা সম্পর্কে আয়নাল জানান, তার স্ত্রী ফরিদপুরের গিয়েছিল। সম্পর্কে শিশুটি তার নাতনি হয়। সে হিসেবে তাকে একটু বেশি আদর করে থাকেন তিনি। পরে তার স্ত্রী বাড়িতে এসে শিশুটিকে দেখতে পেয়ে তাকে ধমক দেন। এ বিষয়ে তার আর কোন কথা নেই বলে জানান তিনি।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, মঙ্গলবার রাতে ওই শিশুর নানি একটি ধর্ষণচেষ্টার অভিযোগে ওই বৃদ্ধকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, আয়নালকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights