ফরিদপুরে বিএনপির আহ্বায়কসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম কিবরিয়া স্বপনসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ বুধবার সকালে শহরের পূর্বখাবাসপুর এলাকার বড়ইতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, অবরোধের সমর্থনে সকালে কিবরিয়া স্বপনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে দলের নেতা-কর্মীদের নিয়ে তিনি অন্যত্র যাচ্ছিলেন। এসময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে কিবরিয়া স্বপন ও জেলা যুবদলের সহ সভাপতি এম এম ইউসুফকে গ্রেফতার করে।

এর আগে গত মঙ্গলবার ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনকে তার পূর্ব খাবাসপুরস্থ বাসা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. এমদাদ হুসাইন জানান, কিবরিয়া স্বপন ও ইউসুফের নামে মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights