ফাইনালে বাংলাদেশকে চান সুনীল ছেত্রী

ক্রীড়া প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ-কুয়েত এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত-লেবানন মুখোমুখি হবে।

শেষ চারের লড়াইয়ে জিতবে কারা? দক্ষিণ এশিয়ার দুই দল টিকে আছে সেমিফাইনালে। বাংলাদেশ ও ভারত। এছাড়া আছে মধ্য প্রাচ্যের দুই দেশ। কারা খেলবে ফাইনাল? ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত ফাইনাল খেললে প্রতিপক্ষ হিসেবে চান বাংলাদেশকে।

সুনীল ছেত্রী বলেন, ‘সেমিফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করছে। কোনো দলই সহজ নয়। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো ফাইনালে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে চাই।’
বাংলাদেশ-ভারত ফুটবলীয় লড়াইয়ে প্রায়ই ভারত জেতে। তবে দুই দলের লড়াই বেশ কঠিন হয়। সুনীল ছেত্রী আরও বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বেশ ভালো ফুটবল খেলছে। আগের তুলনায় তারা অনেক উন্নতি করেছে।’

লেবানন ম্যাচ নিয়ে সুনীল ছেত্রী বলেন, ‘ম্যাচটা কঠিন হবে। তবে এই ম্যাচ জিতে আমরা ফাইনাল খেলতে চাই। আমরা প্রস্তুত আছি কঠিন ম্যাচটা খেলার জন্য।’

লেবাননকে কিছুদিন আগে ইন্টারকন্টিনেন্টাল কাপে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই ম্যাচটা বাড়তি প্রেরণা হয়েই থাকবে সুনীল ছেত্রীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights