ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা-ক্লাস স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়াও দুই ঘণ্টা দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এ ছাড়া আগামীকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে, রবিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪০টির অধিক বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে। এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিবৃতিগুলোর বক্তব্য ও প্রতিবাদের ভাষা একই। ক্লাস বর্জনের পাশাপাশি সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশও করবে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights