বিডিইউর ১৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর ১৭তম সিন্ডিকেট সভা শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় নতুন যোগদান করায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আলী হোসেন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. হাসিনা খান-কে সিন্ডিকেটের পক্ষ থেকে উপাচার্য বরণ করে নেন।

এ ছাড়াও সভায় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব মো: সামসুল আরেফিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো: মুবিন খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর রেজিস্ট্রার ড. মো: নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুর অনলাইনে যুক্ত ছিলেন। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights