ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় পলাতক আসামি ছাত্রলীগ নেতা আব্দুর রহমান শামীমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার লেমুয়া এলাকা তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। আব্দুর রহমান শামীম সদর উপজেলার লেমুয়া এলাকার সালেহ আহাম্মদের ছেলে।

লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেমুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তেরোবাড়ীয়া ইসমাইল কাজী বাড়ি থেকে শামীমকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শামীম গত ১৯ জুলাই শহরের বড় মসজিদ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি। এ ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলায় আব্দুর রহমান শামীমকে গ্রেফতার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights