ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টার ত্রাণ বিতরণ

ফেনী প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফেনীর বন্যাদুর্গত ছাগলনাইয়া উপজেলা পরিদর্শন করেন। আজ সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ছাগলনাইয়া সরকারি কলেজ মাঠে পৌঁছান।

তিনি বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ২৫০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights