ফেসবুকে বন্ধুত্ব করে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

ফেসবুকে বন্ধুত্ব করে ডেকে নিয়ে অপহরণ ও মোটা অংকের মুক্তিপণ দাবি করা একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার (০৬ অক্টোবর) রাজধানী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে অপহরণের শিকার ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (অপারেশনস্) অতিরিক্ত দায়িত্বে (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ ছানোয়ার হোসেনভবিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার আসামিদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছেন। খিলগাঁও থানায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights