ফেসবুকের মতো লক করা যাবে ইনস্টাগ্রাম প্রোফাইল

অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন ফিচার আনে প্ল্যাটফর্মটি।

ফেসবুকের মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও চাইলে লক করে রাখতে পারবেন। এতে যে কেউ চাইলেই আপনার প্রোফাইল ঘুরতে পারবে না। নিরাপদ থাকবে আপনার ছবি, পোস্ট, রিলস। তবে এক্ষেত্রে বিজনেস প্রোফাইল লক করে রাখতে পারবেন না। সাধারণ প্রোফাইল হলেই কেবল লক করা যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করবেন কাজটি-

প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করে নিন। এরপর নিচের ডান পাশে আপনার প্রোফাইল পিকচার আছে। সেখানে ক্লিক করুন। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখা যাবে। এবার উপরে ডানপাশে দেখুন তিনটি দাগ দেখাচ্ছে। এই তিনটি দাগের উপর ক্লিক করুন।
এখান থেকে সেটিংসে যান। সেখান থেকে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করুন। এরপর সবার উপরে আপনি প্রাইভেট অ্যাকাউন্ট একটি অপশন পাবেন। এই অপশনটি চালু করে দিন। তাহলেই আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights