‘ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম তরুণদের দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফ্যাসিবাদের পতন ঘটেছে ঠিকই, কিন্তু দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ শনিবার চট্টগ্রামের চন্দনাইশে স্বপ্নবিলাস বিদ্যা নিকেতনের আয়োজনে ‘নবচিন্তা : তরুণদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে শিশুসহ অনেক তরুণ প্রাণ হারিয়েছে। হাসপাতালের বারান্দায় মৃত্যুপথযাত্রীদের করুণ চিত্র এখনও চোখে ভাসে। অনেকে হাত-পা হারিয়েছেন, কেউ কেউ সেদিনের গুলিতে প্রাণ হারিয়েছেন। এটি তরুণদের দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তরুণদেরকে ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকতে হবে এবং ন্যায়ের পক্ষে সোচ্চার থাকতে হবে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার ওসি গোলাম সারোয়ার, জামায়াত নেতা ডা. শাহাদাৎ হোসেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এমএ হাশেম রাজু, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী, টিকে গ্রু পের ডিরেক্টর মোফাচ্ছেল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights