‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ পোড়ানোয় ঘটনায় মামলা

অনলাইন ভার্সন
নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের তৈরি ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ সংবলিত মোটিফে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে এ মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি।

এর আগে চারুকলা অনুষদের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক কালো টি-শার্ট পরে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম বলেন, ‘ভোর ৫টার কিছু আগে এটি ঘটে। আমাদের ধারণা, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে। ডিটেনশন টিম কাজ করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা গেছে, ফ্যাসিবাদবিরোধী মোটিফ পোড়াতে গিয়ে শান্তির প্রতীক পায়রাটি আগুনে পুড়ে গেছে। যারা এই মোটিফ পছন্দ করে না, তাদের দিকেই আমাদের সন্দেহ যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights