বরিশালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদার।

অনুষ্ঠানে ১০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, গল্প বলা, পল্লীগীতি, লোকগীতি, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, বিষয় ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights