বগুড়ায় কৃষকদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ধনুট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মমিনের সভাপতিত্ব ও সদস্য সচিব রায়হান খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে ও কৃষি ঋণ প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

আরো বক্তব্য রাখেন কৃষক নেতা সামিউল আলম, সাইফুল ইসলাম খন্দকার, শেরপুর উপজেলা কৃষক দলের আহবায়ক আবু সাঈদ, ধনুট উপজেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সচিব শাহাদত হোসেন, যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, মুরাদ হোসেন, মোঃ রিয়াজুল হোসেন ছান্না প্রমূখ। উল্লেখ্য ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights