বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি, বগুড়া

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও নাসির উদ্দিনপাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বরণ তালুকদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, মুনজিল হোসেন, নিয়ামুল আলম তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রঞ্জু, আতিকুর রহমান শীতল, জেলা ছাত্রদল নেতা আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহর রহমান রাকিব, রবিউল ইসলাম রতন, হাসান মাহমুদ অপূর্ব, কামরুল হাসান, আশাদুল ইসলাম, এনাম, জিহান, সাকিব, আল আমিন, পৌর ছাত্রদল নেতা এ কে মিনু, শাহাদাত হোসেন, শেখ জাকারিয়া, কলেজ ছাত্রদল নেতা মিলন মিয়া, শাকিল আহমেদ, আরাফাত হোসেন, মারুফ হাসান, শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা সিয়ামসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights