বগুড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল পৌনে ১০টায় ট্রেনটি উপজেলার সান্তাহার স্টেশন থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়ার পর আউটার সিগন্যালের কাছে পৌঁছালে এ ঘটনাটি ঘটে। বিকল্প ইঞ্জিন এনে আটকে থাকা ট্রেনটি ফের রাজশাহীর উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস অন্তঃনগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছানোর পর ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ৩ ঘণ্টা ৪৫ মিনিট পর ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটি ফের রাজশাহী অভিমুখে ছেড়ে যায়।
সান্তাহার জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। ৩ ঘণ্টা ৪৫ মিনিট পর ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন এনে চলাচল স্বাভাবিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights