বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বগুড়া :

বগুড়ার দুপচাচিয়া উপজেলায় জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতে আলমগীর হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে উক্ত উপজেলার খানপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর গ্রামের আমির উদ্দিনের ছেলে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিকাল সাড়ে ৪টায় আলমগীর হোসেন জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights