বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার ধুনট উপজেলায় অটোভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুদু সরকার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গেদা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু সরকার ভান্ডারবাড়ি গ্রামের সেজাব সরকারের ছেলে।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, আমার চাচাতো ভাই দুদু সরকার গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ভান্ডারবাড়ি থেকে অটোভ্যানে করে গোসাইবাড়ী বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে রঘুনাথপুর গেদা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে আসা ট্রলির সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুদু সরকার অটোভ্যান থেকে ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুুদু সরকারের মৃত্যু হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অটোভ্যান ও ট্রলি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুদু সরকারের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights