বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগের অর্থ যোগানদাতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে স্কুলছাত্র রাতুল (১৩) হত্যা মামলায় মঞ্জু সরকার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা,পরিবহন ব্যবসায়ী এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের সহযোগী।

গ্রেফতার মঞ্জু সরকার বিগত সময় আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ সহচর হিসেবে ছিলেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকা থেকে স্কুলছাত্র রাতুল হত্যা মামলার ৩০ নম্বর আসামি মঞ্জু সরকারকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights