বগুড়ায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার শিবগঞ্জে শাহিনুর হত্যা মামলার প্রধান দুই আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে শাজাহানপুর উপজেলার বনানী এবং আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফারকৃতরা হলো-শিবগঞ্জ উপজেলার ঘাগুর দুয়ার এলাকার শহিদুল ইসলাম এবং তার ছেলে মেহেদী হাসান। তারা দুজনই মামলার ১ ও ২ নম্বর আসামি।

জানা যায়, গত ২৭ মার্চ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাগুরদুয়ার গ্রামের শাহানারা থানায় অভিযোগ করেন তাদের বসতবাড়ীতে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে গ্রেফতার আসামীদের সাথে কথা কাটাকাটি হয়। ওইদিন বিকাল চারটার দিকে তার স্বামী শাহিনুর একটি মুদি দোকানের সামনে পৌছালে পূর্ব শত্রুতার জের ধর আসামীরা লোহার রড ও গাছের ডালপালা দিয়ে এলোপাথারি মারপিট করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ রাত ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় গত ৩০ মার্চ শাহানারা শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র‌্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবে গত রবিবার রাতে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights