২০২৪’র চেতনার আলোকে সংবিধান প্রনয়ণের দাবিতে ইয়ুথ ফোরামের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বাহাত্তরের সংবিধান বিলুপ্ত করে ‘২৪’র চেতনার আলোকে সংবিধান প্রণয়নের দাবিতে ইয়ুথ ফোরামের বিক্ষোভ মিছিলভ আজ ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়ী বিলোপের লক্ষ্যে বাহাত্তরের মুজিববাদী সংবিধান বাতিলের দাবিতে রাজধানীতে বাংলাদেশ ইয়ূথ ফোরাম কর্তৃক এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইয়ূথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর মোড় হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এই তিনটি মহৎ লক্ষ্যকে সামনে রেখে। অথচ মুজিববাদী বাহাত্তরের সংবিধানে এর একটিও প্রতিফলিত হয়নি। ভারতের চাপিয়ে দেওয়া এই সংবিধানে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ভুলুণ্ঠিত করে শুধু একজন ব্যক্তিকেই মহান করে তুলেছে এবং তারই গুণগান গাওয়া হয়েছে। এই অপাংক্তেয় সংবিধান শুধু একটি পরিবারতন্ত্রেরই সুরক্ষা দিয়ে আসছে। যা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই জাতির সঙ্গে প্রতারণার শামিল। তাই অবিলম্বে এই মুজিববাদী সংবিধান বিলুপ্ত করে ‘৪৭, ‘৫২, ‘৬৯, ‘৭১, ‘৯০ ও সদ্যঘটিত ‘২৪ এর চেতনার আলোকে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।’

সভাপতির বক্তব্যে মুহাম্মদ সাইদুর রহমান আরও বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের সিদ্ধান্তকে জনগণ সাধুবাদ জানিয়েছে। কিন্তু এখনো ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না। উপরন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমনকি মিছিলও করছে। যা দেশবাসী কোনোভাবেই মেনে নিবে না।
বিক্ষোভ সমাবেশ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ কায়সার, শেখ শাহীন রেজা টিপু, বিপ্লব হোসেন, ওমর ফারুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights