বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

সরকার সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

মঙ্গলবার নরসিংদীতে একাধিক জুটমিল ও কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ থাকা জুটমিলগুলো সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে চালু করা হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয়রা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, সরকার ব্যবসা করবে না, বরং ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে। ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে।

বিগত সময়ে বন্ধ থাকা জুটমিলগুলো নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি জানান, বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বিজেএমসি চেয়ারম্যান কবির উদ্দিন শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights