বরগুনায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৪ জনে। সর্বশেষ গত ৭ আগস্ট (শুক্রবার) বরগুনা জেনারেল হাসপাতালে আলেয়া বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

৯ আগস্ট শনিবার পর্যন্ত বরগুনার সরকারি হাসপাতালে ১৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights