বরিশাল মহানগরীর ৪টি ওয়ার্ডে শ্রমিক দলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর শ্রমিক দলের ৪টি ওয়ার্ড কমিটি ঘোষণা হয়েছে। গত রবিবার রাতে নগরীর সদর রেডের দলীয় কার্যালয়ে এক সভা শেষে ওই ৪টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।

নগরীর ৮ নম্বর ওয়ার্ডে মো. নয়ন ফকিরকে আহবায়ক, মো. জুয়েল মৃধাকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোঃ হোসেন হাওলাদারকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ওয়ার্ড শ্রমিক দলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

১৩ নম্বর ওয়ার্ডে মো. কুদ্দুসকে আহবায়ক, আবদুর রাজ্জাক খানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও আবদুস ছালাম হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে।
১৯ নম্বর ওয়ার্ডে খোকন চন্দ্র রায়কে আহবায়ক, মো. হাফি হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও আবদুর রহমান মুন্সিকে সদস্য সচিব করা হয়েছ।

২৮ নম্বর ওয়ার্ডে মো. সুলতান শরীফকে আহবায়ক, তোফাজ্জল হোসেন মোহনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. বাবুল সরদারকে সদস্য সচিব করা হয়েছে। সভায় শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতকর্মীদের চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights