বরিশালে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিভাগীয় পর্যায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিভাগীয় প্রশাসন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে সার্কিট হাউজে সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ১৫ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights