বরিশালে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরীতে শারীরিক অসুস্থতায় এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বিকেলে নগরীর আমির কুটির এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সালেহা বেগম (৬৮) ওই এলাকার বাসিন্দা।

পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস আগে তার অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকে শারীরিক যন্ত্রণায় ভুগতেন এবং মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন। দুপুরে বাসায় কেউ না থাকার সুযোগে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights