বরিশালে দুই ইটভাটাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দুইটি অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তিনটি ভাটার কিলন ও চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী।

জরিমানা দেয়া অবৈধ ইটভাটা দুইটি হলো-মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম ভংগা এলাকার মেসার্স আলম ব্রিকস-০১ ও সোনাকুর এলাকার মেসার্স আরবিসি ব্রিকস।

পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে দুই ইটভাটা মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও ওই দুইটিসহ মেসার্স আলম ব্রিকসের কিলন ও চিমনি গুঁড়িয়ে দেয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে তিনটি ভাটায় তৈরি করা কাঁচা ইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights