বরিশালে মেঘনায় অভিযানে ৩৩ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অভিযোগে ৩৩ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে এই অভিযান পরিচালিত হয়। আটকৃতদের মধ্যে ২৮ জনকে ১৮ দিন করে কারাদণ্ড এবং অন্য ৫ জনকে মুচলেকায় মুক্তি দেয়া হয়।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এমএম পারভেজ জানান, গত বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মেঘনার নদীর অভয়াশ্রমে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভয়াশ্রমে মাছ শিকারের অভিযোগে ৩৩ জন জেলেকে আটক করা হয়। এরমধ্যে অপ্রাপ্ত বয়স্ক ৫ জনকে মুচলেকায় মুক্তি দেয়া হয়। দোষ স্বীকার করায় অপর ২৮ জনকে ১৮ দিন করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ। অভিযানের সময় উদ্ধারকৃত প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights