বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সাইবার ক্রাইম বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন ডিগ্রী মহিলা কলেজে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী মনজুর হোসেন। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু।

সভায় বক্তারা যেকোনো ডিজিটাল প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় অংশ নেন অধ্যাপক জালাল উদ্দিন রুমি, আবু সিদ্দিক, আমির হোসেন ও কামরুল সিকদার, এসআই নাইমসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights