বসুন্ধরা সিটি শপিং মলে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ‘ক্যাফে আমাজন’

অনলাইন প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মলে থাইল্যান্ডের জনপ্রিয় কফি চেইন ‘ক্যাফে আমাজন’-এর নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক মানের এই ব্র্যান্ডকে দেশের ক্রেতাদের আরও কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

টিবিজির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ক্যাফে আমাজন শুধু প্রিমিয়াম কফিই নয়, বরং গ্রাহকদের জন্য একটি অনন্য লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) ও ক্যাফে আমাজন ইন্টারন্যাশনালের লাইফস্টাইল বিজনেসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রাইপিট প্রেমনানি।

অতিথিরা ক্যাফে আমাজনের নতুন যাত্রার শুভ সূচনা ঘোষণা করেন এবং আন্তর্জাতিক মানের কফি সংস্কৃতি বাংলাদেশের ভোক্তাদের কাছে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ক্যাফে বিন অ্যাক্টিভেশন এবং মনোমুগ্ধকর বেলুন ড্রপ, যা উপস্থিত দর্শনার্থীদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করে। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুয়াই থাই পরিবেশনা উপস্থাপন করে জুলকান, যা দর্শকদের মুগ্ধ করে। জনপ্রিয় অভিনেত্রী টয়ার অংশগ্রহণে ঈগল ড্যান্স গ্রুপের প্রাণবন্ত ফ্ল্যাশমব পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।

সন্ধ্যায় এই আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও জেফার। তাদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শনার্থীরা উপভোগ করেন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।

বসুন্ধরা সিটি শপিং মলের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মানের কফি, ব্যতিক্রমী পরিবেশ ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ক্যাফে আমাজন ক্রেতা ও দর্শনার্থীদের জন্য নতুন এক কফি অভিজ্ঞতা নিশ্চিত করবে। ভবিষ্যতেও বসুন্ধরা সিটি শপিং মল আন্তর্জাতিক ব্র্যান্ড ও ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় ক্যাফে আমাজনের ‘ফ্ল্যাগশিপ স্টোর’ উদ্বোধন করা হয়।

২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ‘ক্যাফে আমাজন’ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুতবর্ধনশীল কফি চেইন। সতেজ কফির স্বাদ ও প্রাকৃতিকভাবে সজ্জিত আউটলেটের জন্য পরিচিত এই ব্র্যান্ড বিশ্বজুড়ে হাজার হাজার আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights