হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, বিএনপির পদযাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা কেন্দ্রীয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার তা‌রেক মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হুইপ জি কে গউছ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়া বিএনপির অঙ্গীকার।

দিবসটি উপলক্ষে জেলার উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights