বাঁশখালীতে হাতির তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম এলাকায় দুইটি বাড়ি ও দোকানে তাণ্ডব চালিয়েছে হাতির দল। সোমবার দিবাগত রাতে এ তাণ্ডব চালায়।

এতে দোকানের মালামাল ও ক্ষেত খামার নষ্ট করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, হাতির তাণ্ডবে সাধনপুর ৪নং ওয়ার্ডের মেডিকেল সড়কের পাশে আহমদ সদাগরের বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। আর বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রকাশ রঞ্জন চৌধুরীর মূল পাকা বাড়িতে অনেক চেষ্টা করেও ঢুকতে পারেনি। তবে দরজাগুলো নষ্ট করে ফেলেছে। এছাড়া প্রবীণ চৌধুরী ও পীযূষ চৌধুরীর বাড়িও আংশিক ও বাণীগ্রাম বাজারে দিলীপ কুমার রায় মার্কেটে আফসার সওদাগরের চাউলের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights