বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের উদ্যোগে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : “বেকারত্ব নিরসনে ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে”- এই শ্লোগানকে সামনে রেখে চলমান কার্যক্রমের আওতায় ২৮ সেপ্টেম্বর’২৪ শনিবার দিনাজপুর ইকবাল হাই স্কুলের ক্লাসরুমে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের প্রশিক্ষণার্থী পল্লী চিকিৎসক, কম্পিউটার, ভূমি জরিপ, ইলেকট্রিক হাউস ওয়্যারিংসহ বিভিন্ন ট্রেডের লিখিত ও ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ৬ মাস, ১ বছর, ২ বছর এবং ৩ বছর মেয়াদী এলএমএএফপি, আরএমপি, প্যারামেডিক্যাল, প্রাণী চিকিসক, ডি.এম.এ, ডেন্টাল, নার্সিং, ল্যাব এসিসটেন্ট ও এক্স-রে, কম্পিউটার, ইলেকট্রিক হাউজ ওয়্যারিংসহ বিভিন্ন ট্রেডে উক্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র এবং আলফা মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা এবং ইউনিভার্সাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহ আলম নুর আকাশ বলেন, বেকার যুবকরা সোনার হরিণ চাকুরির পিছনে না ঘুরে নিজেদের পায়ে দাঁড়ানোর পাশাপাশি মানবতার কল্যাণে তৃণমূল পর্যায়ে কম খরচে অসহায় রোগীদের সেবা দিবেন গ্রাম্য চিকিৎসকরা। আমাদের এই প্রতিষ্ঠানটি গত ২৭ বছর ধরে দেশব্যাপী বেকারত্ব নিরসনে ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে www.bttdc.org, www.usdabd.org ওয়েব সাইটে। পরীক্ষা গ্রহণের সময় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও ইউনির্ভাসাল ফাউন্ডেশনের মহাসচিব সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম সাদিয়া, ডাঃ সাখাওয়াত হোসেন রনি, ডাঃ কুরবান আলী, মার্কেটিং অফিসার মোঃ সুকুদ্দী হৃদয় ও অফিস সহকারী মোঃ হিরাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
