বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ায় তহবিল সংগ্রহ

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিডি হাব আজ ২৫ আগস্ট (রবিবার) সন্ধ্যা ৭টা থেকে ২ এরিকা লেন মিন্টুতে বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য তহবিল সংগ্রহ করে। সিডনি কমিউনিটি এই তহবিল সংগ্রহে মুক্ত হস্তে দান করেন। আগত অতিথিদের জন্য রাতের খাবারে অ্যাপায়িত করা হয়।

আয়োজক কমিটি জানান, যারা তহবিল সংগ্রহে অংশ নিতে পারেননি তারা সরাসরি অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের ব্যাংক একাউন্টেও তহবিল জমা দিতে পারবেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন জানান, সংগৃহীত তহবিলের সমস্ত অর্থ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights