বাংলাদেশের ছবিতে অভিনয় নিয়ে মুখ খুললেন আমির খানের ভাই

অনলাইন ডেস্ক

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে বাংলাদেশের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খান। এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। বিষয়টি নিয়ে এবার নিজেই মুখ খুললেন অভিনেতা ফয়সাল।

বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন ‘বাংলাদেশের নির্মাতা মামুনের সিনেমায় কাজ করার কথা ছিল। এ বিষয়ে তার সঙ্গে কথাও হয়েছিল। সিনেমাটি করব বলেও জানিয়েছিলাম। কিন্তু সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি।’

এর কারণে হিসেবে ফয়সাল খান বলেন, আমার সঙ্গে চুক্তি করার আগেই, ছবিটিতে আমি অভিনয় করছি বলে পাবলিসিটি করা হয়েছে। যা আমার পছন্দ হয়নি। এ কারণে আমি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছি।
তবে নির্মাতা আলী জুলফিকার জাহেদীর ‘সুইং’ সিনেমায় কাজ করবেন বলে নিশ্চিত করেন ফয়সাল খান। তিনি বলেন, বাংলাদেশি সিনেমা ‘সুইং’-এ চুক্তিবদ্ধ হয়েছি। এটি বাংলা ও হিন্দি দুই ভাষায়ই নির্মিত হবে। আশা করছি, খুব শিগগির সিনেমাটির কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights