বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার সময় নৌকার সমর্থকরা হামলা চালিয়ে তিনজনকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীপুরে এ হামলার ঘটনা ঘটে।
নৌকার সমর্থকদের হামলায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, যুবলীগ কর্মী আলমগীর হোসেন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হকে কাঁচি প্রতীকে পক্ষে লিফলেট বিতরণ করছিলেন।
আহত জিল্লুর রহমান জানান, বুধবার লিফলেট বিতরণের সময় শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১২-১৫ জন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। এরপর লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা নৌকার সমর্থক। তাদের হামলায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদের হাত ভেঙে গেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, শ্রীপুর এলাকায় হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights