বাগেরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্বেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বিকালে জেলা শহরে নূরমসজিদ মোড়ের আঞ্চলিক দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরফদার নেওয়াজ, মো. গোলাম রসুল, ছাত্রদল নেতা স্বাধীন মোল্লা, হুমায়ুন শেখ, সাদিকুল ইসলাম সাদিক, মিজানুর রহমান বাবু।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights