বাগেরহাটে তাঁতী লীগের অফিস ভাংচুর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তাঁতী লীগের অফিসে ভাংচুর চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে চরগ্রামে ওয়ার্ড তাঁতী লীগের অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চরগ্রামের স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন বিলু জানান, তাঁতী লীগের অফিসের নিচে আমার দোকান। গভীর রাতে কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁতী লীগের অফিসে ভাংচুর চালায়।

বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, বাগেরহাটে তাঁতী লীগের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কতিপয় দুর্বৃত্ত এমন ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, তাঁতী লীগের অফিসে ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights