পুলিশের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লেখায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সীতাকুণ্ডে তিন পুলিশ সদস্য নিহতের ঘটনার সংবাদে লিংকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে মন্তব্য করায় সিরাজগঞ্জে এক মাদ্রসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার সকালে সিআইডির সাইবার ইন্টেলিজেন্সের একটি দল রায়গঞ্জ থেকে মো. আব্দুল্লাহ আল আমিন নামে ওই শিক্ষককে গ্রেফতার করেন।

আল আমিন উপজেলার বাসিন্দা এবং রায়গঞ্জ পৌর এলাকার মাসতুরাত হাফেজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক।

ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজাউল মাসুদ জানান, আটক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার আব্দুল্লাহ তার অপরাধ স্বীকার করেছেন। তিনি মূলত কওমি এবং হেফাজতে ইসলামপন্থি একটি মাদাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং স্থানীয় মসজিদের খতিব।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হন। একটি সংবাদমাধ্যম তাদের ফেসবুক পেজে এ সংবাদের লিংক শেয়ার করলে সেখানে মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ লেখেন মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ। এতে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights