বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুমন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

নিহত ট্রাক ড্রাইভার সুমন কুমিল্লার মোকলেসুর রহমনের ছেলে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ফকিরহাটের ঢাকা-খুলনা মহাসড়কের শটের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাট ও ফকিরহাট ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের শটের বটতলা নামক স্থানে দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সুমন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক দু’টিকে জব্দ করেছি। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights