বাগেরহাটে পাঁচ হাজার কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান।

বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্তের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, নুরে জান্নাত, ইউপি চেয়ারম্যান বাবুল পাইক।
বক্তরা দেশের খাদ্য চাহিদা পূরণে উচ্চ ফলনশীল জাতের এসব বীজের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights