বাগেরহাটে বিশ্ব অটিজম দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ৯ জন প্রতিবন্ধীকে ৯টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

বাগেরহাটে বিশ্ব অটিজম দিবসে কালেক্টরেট সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফা খানম, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. শামীম হাসান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights